ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ads

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একইদিনে ৪২তম (বি‌শেষ) এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে‌ছে সরকা‌রি কর্ম ক‌মিশন (পিএসসি)। আজ ‌সোমবার রাতে ক‌মিশ‌নের ও‌য়েবসাই‌টে একইসঙ্গে দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  ৪২তম (বি‌শেষ) বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন।


বিশেষ এ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে এবং এ সংখ্যা আরও বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। যার অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এই বিসিএসের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।


অন্যদিকে, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে বলে জানানো হয়েছে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে। ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা। 


ads
ads
ads

Our Facebook Page